ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিশু বক্তা’ হাফেজ আবু রায়হান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন,

ইউসুফ খান বিশেষ প্রতিনিধি
  • ০৪:১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 50

ইউসুফ খান বিশেষ প্রতিনিধি 

শিশু বক্তা’ হাফেজ মাওলানা আবু রায়হান আজাদী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৮ জুন(রোববার) দিবাগত রাত ৯ টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের মজুমদার-নলডাঙ্গা সড়কের ফারুকের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে।

রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেল যোগে নলডাঙ্গায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাফেজ ক্কারী মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভাড়াবাসায় থাকতেন।

সুন্দরগঞ্জ থানার (ওসি) আজমিরুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনার পর এবিষয়ে থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশু বক্তা’ হাফেজ আবু রায়হান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন,

০৪:১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩