মিরসরাইয়ে চাঁদা না পেয়ে ঠিকাদারের প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ,
- ০৬:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / 116
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ শেখ ফরিদ,
চট্টগ্রামের মিরসরাইয়ে চাহিদামাত্র চাঁদা না পেয়ে ক্ষিপ্তহয়ে ঠিকাদারের ভাইকে পিটিয়ে জখম, এবং দুইটি ঠিকাদারের প্রতিষ্ঠান ব্যাপক ভাংচুর করে সেখানে থাকা নগর অর্থ ও মুল্যবান কাগজ পত্র লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্যর বিরুদ্ধে, রোববার (৪জুন) রাত সাড়ে ৮ টায় এবং রাত ১ টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৬ নং ইছাখালী ইউনিয়নের শিল্পজোন এলাকার ভাবির দোকান এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও সোহেল ট্রেডার্স এন্ডে সাফ্লাইয়ার্স নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে, অভিযোগ রয়েছে ঘটনাস্থলের অন্তত ৩ কিলোমিটারের অর্থনৈতিক অঞ্চলে জেলা পুলিশের একটি ফাঁড়ি রয়েছে রাতে তাদের একটি দল অর্থনৈতিক অঞ্চলে দায়িত্ব পালন করলে ও ঘটনার বিষয়ে তারা নিরব, সোমবার সকালে ঠিকাদারের প্রতিষ্ঠান গুলো স্বত্বাধিকারী ৭ নং কাটাছরা ইউনিয়নের (৭ নং ওয়ার্ড ) বাড়িয়াখালীর মোঃ আনোয়ার হোসেন সোহেল (৪০) জয়নাল আবেদীন নসা (৪২) মোঃ মোজ্জাম্মেল হোসেন (৪০) উক্ত অভিযোগ করে তারা বলেন , সেখানে তারা বিগত ৫ বছর যাবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি চুক্তি ভিত্তিক ঠিকাদারি বিভিন্ন পণ্য সরবরাহ এবং নির্মাণ কার্যক্রম সংক্রান্ত বিষয় গুলো নিয়ে কাজ করে আসছেন, সম্পত্তি তারা ইজিসিভি সোনাগাজী সোলার প্যানেলের পাইলিং এবং দেড় কিলোমিটার সড়কের নির্মাণ কাজ করছেন, এর মধ্যে ইছাখালী ইউনিয়নের (৯ নং ওয়ার্ডের) সদস্য মোঃ আবদুস সামাত প্রকাশ ছালেক মেম্বার (৩৫) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ওয়াসিম আকরাম শাকিল (২৮) বিভিন্ন সময় হুমকি ধামকী দিয়ে মোটা অংকের টাকা চাঁদার দাবি করে আসছেন, এর মধ্যে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফাকে জানালে তিনি কোনো প্রকার সমাধান না করে পরবর্তীতে চাঁদাবাজদের হুমকি ধামকীতে চলতি বছরের (৮ এপ্রিল ) ছাত্রলীগ নেতা শাকিলকে ২৫০ টাকা দেওয়া হয়, বর্তমানে পুনরায় তারা ১০ লাখ টাকা চাঁদার দাবি করলে, ঠিকাদারেরা তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন, ঘটনার দিন রাতে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ইউপি সদস্য ছালেক মেম্বার এবং জহির উদ্দিন সহ আরো ১৫,২০ জন এসে ঠিকাদার সোহেলকে খুঁজতে থাকে, এসময় তাকে না পেয়ে ঘটনাস্থলে সোহেলের ছোট ভাই এইচ এইসি পরীক্ষার্থী মোঃ রাকিব হোসেন (১৮) একা পেয়ে মারধর করে ,


















