সিলেট, মৌলভীবাজার জেলা ,জুড়ী উপজেলায় প্রচন্ড গরমে কৃষকের মৃত্যু,
মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
- ০২:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / 47
মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রচন্ড গরমে এক কৃষকের মৃত্যু হয়েছে জানা গেছে বুধবার ( ১৯ এপ্রিল) সদর জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের মৃত দারগা আলীর পুত্র এক সন্তানের জনক কৃষক আব্দুল সহিদ (৬০) সকালে হাকালুকি হাওর জমিতে কাজ করতে যায়৷ কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকাল ৩টায় রাস্তায় হিডস্ট্রোক করে মারা যান। পরে আশপাশের লোকজনে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন৷ মুঠোফোনে যোগাযোগ করা হলে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম, জানান আব্দুল সহিদ কৃষি জমিতে কাজ শেষে জমির পাশে ডুবা থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেছেন। সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা হিডট্রোকে আব্দুস শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগস :


















