জুড়ীতে স্বাধীন বাংলা এক্সপ্রেস বনাম টাইগার বাংলা এক্সপ্রেস নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে
- ০৬:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / 3
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম জায়ফরনগর বুধবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে
এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সালাই আহমদ, কামাল আহমেদ, আয়াজ মিয়া, সালা উদ্দিন, আলা উদ্দিন, লাল মিয়া, বলাই মিয়া, রেমান আলী, গনি মিয়া,জিতেন্দ্র বাবু, সদয় বিশ্বাস, সত্য রঞ্জন বিশ্বাস, সুভাষ বিশ্বাস, সাংবাদিক মোঃ জাকির হোসেন ও মোঃ মাছুম আহমদে আরো অনেকে উপস্থিত ছিলেন
নৌকা বাইচে টাইগার বাংলা এক্সপ্রেস কে হারিয়ে বিজয় হয়েছেন স্বাধীন বাংলা এক্সপ্রেস
প্রথম পুরস্কার দাতা অজিত বিশ্বাস, দ্বিতীয় পুরস্কার দাতা এম এ মালিক মুন্না (ফ্রান্স প্রবাসী) তৃতীয় পুরস্কার দাতা জামিল খাঁন,চতুর্থ পুরস্কার দাতা সানচু মিয়া
মাহমুদুল হাসান তুহিন বলেন যেকোনো মানুষের বিপদে–আপদে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে সবার আগে। অনেক অসহায় মানুষের আস্থার শেষ ঠিকানা এবং সবসময় মানুষের পাশে থাকতে চাই
























