মোহাম্মদ শিমুল পিতা মোঃ সিরাজ ঠিকানা বাস পট্টি কাঠুরিয়াকেরানীগঞ্জ ঢাকা।
আজ প্রায় ১০ দিন যাবত তার কোন খবর পাওয়া যাচ্ছে না এবং তার নিকট যে মোবাইলটা আছে সেটাও বন্ধ আছে।
দশ দিন পূর্বে তার বাবার বাদামতলী ফল মার্কেটে ব্যবসা করত।
প্রতিদিনের মতো ঐদিনও দোকানের উদ্দেশ্যে সে তার মার সাথে রওনা হয়।
কিন্তু হঠাৎ পিছনে ফিরে ওর মা দেখে যে তার ছেলে শিমুল নেই।
তাৎক্ষণিকভাবে ফোন করে তার বাবার নিকট খোঁজ নিয়ে জানে সে দোকানে যায়নি।
এইরকম করতে করতে বিভিন্ন জায়গায় মাইকিং সহ বিভিন্ন আত্মীয়-স্বজন ওর বন্ধুবান্ধব সবার বাসায় খোঁজখবর নিয়ে জানা যায় তাদের ওখানে যায়নি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে জিনজিরা মডেল থানায় অবগত করা হলে তারা জানান আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি
করেন।
দশ দিন অতিবাহিত হওয়ার পরে আজ বেলা বারোটার দিকে তার মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি কপিদ সংযুক্ত করা হয়েছে
সন্তানের জন্য মা প্রায় পাগল শিমুল শিমুল বলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ছে এবং যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আমার শিমুলকে তোমরা দেখেছো। এক ঘন্টাআগে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর তার বাবা এমন কোন জায়গা নেই যে তাকে না খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান কেউ দিতে পারেনি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই অসহায় মা-বাবার মুখের দিক তাকিয়ে যদি এই ছেলেটির সন্ধান কেউ পান নিকটতম থানা অথবা01976616629 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা