ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্র ও কার্যক্রম, গোপালগঞ্জে থানা ভাঙচুর, পুলিশের ওপর
হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে এবং ডিসেম্বরকে সামনে রেখে ফুলবাড়িয়ায় এক সমন্বয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবন প্রমুখ।
এসময় সমন্বয়ক সভায় মতামত ব্যক্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা