পঞ্চগড় জেলায় দুই দিনের সরকারি সফরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। আগামী ২০ ও ২১ নভেম্বর
(শুক্রবার ও শনিবার) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি পঞ্চগড়ের বোদা ও তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ের বোদা উপজেলায় যাবেন তিনি। বিকেল ৪টায় বোদা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
পরে বিকেল ৫টায় বোদা উপজেলার তেঁতুলিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বোদা উপজেলা শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। সকাল ১১টায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বোদা
উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বোদা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
এদিন দুপুর ১২টায় পাথরাজ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও
সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি।
পরে দুপুর ১টায় বোদা থেকে রংপুর সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টায় রংপুর
সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরে তাঁর একান্ত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরের কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা