দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ এবং জনজীবন স্বাভাবিক রাখার আহ্বানে বিএনপির
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক এর নেতৃত্বে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দিন ব্যাপী উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার জুলাই চত্বরে মহাসড়ক সংলগ্ন উপজেলা বিএনপির কর্মসূচি পালন করছেন।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর বিএনপির
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আছির উদ্দিন শিখন, শিক্ষক নেতা আতিকুর রহমান খান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক
মাহবুব আলম সেলিম, মাসুূদ আলম খান, পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা