পঞ্চগড়ের তিন উপজেলায় চার দিনের সরকারি সফরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৮ নভেম্বর রোববার পর্যন্ত তিনি জেলার দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার (৪ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আলহেরা
বালক-বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
পরদিন ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলায় তাঁর বিশেষ বরাদ্দ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর সাড়ে ১২টায় বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মাহালপাড়া জামে মসজিদ উদ্বোধন করবেন।
বিকেল ৩টায় বোদা পৌর শহীদ মিনারসংলগ্ন সৌন্দর্যবর্ধন, নগরকুমারী বাজার ব্যবস্থাপনা ও প্রস্তাবিত ৬০ ফুট সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।
রাতে দেবীগঞ্জের পামুলী ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের হযরতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশ এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরে বোদা উপজেলার ময়দানদিঘী
ইউনিয়নের বামাকালী রাধামাধব জিউ মন্দিরের পথযাত্রা ও সনাতন ধর্মসভায় যোগ দেবেন। বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে একই দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ দিন ৮ নভেম্বর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং বেলা ১১টায় ৫৫তম জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী।
দুপুর ১২টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে এবং বিকেল ৪টায় বোদা উপজেলা বিএনপির আয়োজনে একই উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগ দেবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল ৫টায় বোদা থেকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
চার দিনের এ সরকারি সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা