ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুশমাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার আয়োজনে দেওনাইপাড় দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে এ সম্মেলন
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. সেলিম মিয়া।
এসময় প্রধান অতিথি কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পরিচয় দিয়ে সেলিম মিয়া তার বক্তব্যে বলেন,
আজকে আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সমর্থনের জন্য। তিনি বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অত্র ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাই। ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক
আখতারুল আলম ফারুক এর সমর্থনে ও প্রতিনিধি হিসাবে জনসাধারণের জন্য কাজ করতে চাই ।
কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে ও ইউনিয়নে মেম্বার ও চেয়ারম্যানকে বিজয়ী করতে হবে। যেহেতু বিএনপির ক্ষমতায় আছে, তাই বিএনপি প্রার্থী বিজয়ী হলে উন্নয়ন বেশি হবে। তিনি আরোও বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোন টাকা লাগে না। যদি কেউ টাকা চায় তাহলে
আমাদের জানাবেন, আমরা পুলিশের হাতে তুলে দেব।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সানাউল হোসেন সোহেল,কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মিয়া,ইউনিয়ন
কৃষক দলের নেতা ইব্রাহিম খলিল, কৃষক দল নেতা আলাল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কুশমাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের
সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়। এসময় কুশমাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ
সম্পাদক মোঃ মনির হোসেনকে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা