নড়াইলে জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি নড়াইল চৌরাস্তা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রদল আরও শক্তিশালী ভিত্তি পেয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজী কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
চার সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি। সদস্য সচিব মনোনীত হয়েছেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সদ্য সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স. ম রকিবুজ্জামান পাপ্পু।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা