মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ২৪ বছর পর মানুষের মধ্যে মারাত্নক ভাবে সাড়া পড়েঝে আসলে এই ২৪ বছর ৪ টা পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচন না ছিলো অংশগ্রহন মূলক। যে নির্বাচনে বিএনপির নেতা কর্মি জেলখানায় তারেক রহমান দেশের বাহিরে সেখানে স্বাভাবিক ভাবে সে নির্বাচন কোন দিন ও অংশগ্রহনমূলক হতে পারেনা। তার জন্য কোন নির্বাচন অংশগ্রহনমূলক হয়নি। মানুষ চাচ্ছে
যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তিনি আজ শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নের বারইহাটী এলাকা নির্বাচনী প্রচারনা তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,এ্যাডঃ শাখাওয়াত হোসেন, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা