সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের আয়োজনে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পিচোলিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।
এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতার বিকল্প নেই। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
এর আগে মাননীয় উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা