নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
ওলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমী তিনি বলেছেন ধানের শীষ ও খেজুর গাছ পথিক নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নারায়ণগঞ্জে৪ আসনে বিএনপি'র নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে চৌরঙ্গী ফিলিং স্টেশন এর সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আজ থেকে আমরা সবাই বুকে বুকে মিলিয়ে কাজ করব এটি গণতন্ত্রের দেশ যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন এটা তার অধিকার। তবে ইনশাল্লাহ ধানের শীষ ও খেজুর গাছের কাছে তারা টিকতে পারবেন না। এর আগে একই দিনে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়েওতে ওলামায়ে ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে নারায়ণগঞ্জ চার আসনে মনির হোসেন কাসেমীর নাম জোটের প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এ আসনে বিএনপি'র কোন প্রার্থী থাকবে না।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা