মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৩ (ডিসেম্বর) সন্ধ্যায় স্টেশন পাড়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজনে।জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের পক্ষের বিএনপির নেতাকর্মীরা এই দোয়া মাহফিল করেন।
দোয়া পরিচালনা করেন, রহনপুর খাঁন আজহারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মনিরুল ইসলাম,সাবেক সভাপতি রহনপুর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি শরিফ খান, সাধারণ সম্পাদক রহনপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপি দেলোয়ার হোসেন রুবেল, বিএনপি নেতা, গাজিউল ইসলাম মিস্টু, দেলোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা ফিরোজ কবির,বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিতি নেতৃবৃন্দ একযোগে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা