মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর ১, ২ এবং ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩০ জুন) সন্ধ্যার পরে শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১, ২ এবং ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি সম্মেলনকে সফল আখ্যায়িত করে শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকারের সময়ে মানুষের ভোটাধিকার হরণ করেছিলো আওয়ামী লীগ। তবে ফ্যাসিস্ট হাসিনার পতনে বর্তমানে দেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। এসময় তিনি আগত নেতাদের উদ্দেশ্যে শ্রমিক দলের আগামী কমিটিতে যাতে কোন ফ্যাসিস্ট পুনর্বাসিত না হয় সে ব্যাপারে সতর্ক করেন।
ফুলবাড়ীয়া পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ, প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি এম আসাদুল্লাহ আসাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মাহবুবুল আলম সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দের পাশাপাশি উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা