মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তার সুস্থতা কামনা, ডাঃ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান শিথির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ মে) সন্ধ্যার পরে উপজেলার বাক্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দল নেতা গোলাম কিবরিয়া মজনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রেখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছে। এসময় তিনি পলাতকদের বিচার দাবি করে জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন।
দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনার, ময়মনসিংহ মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল।এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড শ্রমিক দল নেতা আব্দুস সালাম মাস্টার, আবুল কালাম, পৌর ছাত্রদলের সভাপতি হাসমত আলী মন্ডল, ছাত্রদল নেতা শাহিনূর রহমান ও আরজু মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুমান মিয়া। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড শ্রমিক দল নেতা আলমগীর হোসেন, আবু বকর সিদ্দিক ও আব্দুল মতিন। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা