নিজস্ব প্রতিবেদন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজারে আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি এবং বক্তব্যে প্রাণ ফিরে পায় পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান। আটমূল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির অধ্যাপক আব্দুল হালিম এবং উপজেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা আছার উদ্দীন।
আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা সোহেল রানা, আব্দুল ওহাব, নাজিম উদ্দীন, মাসুম বিল্লাহ, হাফেজ আব্দুল মান্নান, মানসুরুর রহমান ও জাহিদ হাসান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা শরিফুল ইসলাম, আলাল উদ্দীন, ডা. নওশের সরকার, মাওলানা আহসান, ফারুক হোসাইন, শাহাদাত হোসেনসহ আটমূল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী।
সমাবেশ শেষে ভাইয়ের পুকুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সমাবেশ ও দলীয় কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা