মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টরঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলার ০১ নং লালপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার ০১ নং লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০১ নং লালপুর কৃষকদলের আহবায়ক আশিকুর রহমান মুক্তির সভাপতিত্বে ।এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু,
লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, নাটোর জেলা শাখার আহবায়ক হাসান আলী,সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, যুগ্নআহবায়ক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম,নাটোর সদর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মেম্বার,থানা কৃষক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিপু , কৃষকদলের পৌর আহবায়ক মনিরুল হাসান মনির,জেলা কৃষকদলের সদস্য মহিউদ্দিন,কৃষক দলের সদস্য ফারুক, জেলা কৃষকদলের সদস্য ফজলুর রহমান,লালপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনছুর রহমান, কৃষকদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আহম্মেদ , কৃষকদলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মিলু সহ ০১ নং লালপুর ইউনিয়নের সাধারন কৃষক ও লালপুর উপজেলার কৃষক দল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাধারন কৃষকদের মাঝে থেকে তাদের কষ্টের কথা ও কি ভাবে চাষাবাদ করলে সামনের দিনে কৃষকেরা বিএনপি সরকার থেকে সুবিধে বা কৃষকদের কষ্ট লাঘব হবে সেই বিষয়ে কৃষরা প্রশ্ন করে ও জেলার নেতা রা উত্তর দেন। তারেক রহমানের ৩১ দফা যেন কৃষকরা বুঝতে ও জানতে পারে এজন্য এই কৃষক সমাবেশ। বাংলাদেশে সকল ইউনিয়নের কৃষক সমাবেশ শেষ হলে আগামীর রাষ্ট্র নায়ক কৃষকদের নিয়ে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশে বাংলাদেশ থেকে ৬৪ জেলার কৃষরা অংশগ্রহন করবে।
তিনি কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দিবে। সেই সমাবেশ এবং সামনে বিএনপি সহ সকল অঙ্গসংগঠন কি ভাবে চলবে সেই বিষয়ে বক্তব্য দিবেন। আমরা তার নির্দেশনা মতো চলবো। বিএনপির অনেক সংগঠন থাকলেও তিনি কৃষক দলকে নিয়ে বেশি নজর রাখছেন তারই প্রেক্ষিতে বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা