রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ২০ জানুয়ারি সোমবার বাদ মাগরীব ইউনিয়ন বিএনপি'র সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বাংলার রাখাল রাজা বিএনপি'র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় ৷
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওয়াহাব উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রায়হানুল হক রনি, মাহদী হাসান তমাল, মীর মুন ৷ আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সাম্পাদক রাব্বীন হোসেন, মোহসিন আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, ইঞ্জিঃ ফরাদ হোসেন, মামুন, মান্নান, নূর আলম, রিজু, আরিফ, এনামূল প্রমূর্খ ৷
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা