পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে তোফাজ্জল আছিয়া চক্ষু ভিশন সেন্টার।
মানবকল্যাণে প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। অর্থের অভাবে যেন কেউ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়ে
স্বল্পমূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ সরবরাহের পাশাপাশি দরিদ্র ও এতিম রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয়ের মাস উপলক্ষে নিয়মিত ৩০ টাকা ভিজিট ফিও মওকুফ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, আধুনিক ডিজিটাল কম্পিউটার ও স্লিট ল্যাম্প মেশিনের সাহায্যে চক্ষু বিশেষজ্ঞ সার্জন এবং অপটোমেট্রিস্টের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয়। এর মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
প্রচারপত্রের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে দুটি করে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। নিয়মিত এসব ক্যাম্পে মাত্র ৩০ টাকা ভিজিট ফির বিনিময়ে সাধারণ মানুষ চোখ পরীক্ষা ও রোগ নির্ণয়ের সুযোগ পান। তবে
বিজয়ের মাস উপলক্ষে এ ভিজিট ফি নেওয়া হবে না। পাশাপাশি স্বল্পমূল্যে চশমা, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
এ ছাড়া ছানি রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ক্যাম্পে ছানি রোগী শনাক্ত ও বাছাই করা হয়। পরবর্তী সময়ে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে বাছাইকৃত দরিদ্র ও এতিম রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানটির প্রচারপত্রে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ২৭ মে থেকে ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের স্মারকসংবলিত প্রচারপত্রও রয়েছে।
এ বিষয়ে উদ্যোগের আয়োজক তারেক চৌধুরী লাহিম বলেন, প্রতি সপ্তাহে দুটি করে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। মাত্র ৩০ টাকা ভিজিট ফি দিয়ে সাধারণ মানুষ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। তবে বিজয়ের মাস উপলক্ষে এ ফি মওকুফ করা হয়েছে।
পাশাপাশি রোগীদের জন্য স্বল্পমূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রয়েছে। প্রতিটি ক্যাম্পে ছানি রোগী শনাক্ত ও বাছাই করা হয়। পরবর্তী সময়ে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, বিশেষ করে দরিদ্র, অসহায় ও এতিম মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম লক্ষ্য। অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাঁদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা