প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পানির মগ বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় এ উপহার দেওয়া হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুর আলম, কিচক ইউনিয়ন
বিএনপির সদস্য মোজাফফর হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আইনাল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বাবলু ও আব্দুল ওহাব।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ কবির ও ফেরদৌস মন্ডল এবং ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুস সামাদ, মিজানুর রহমান, গোলাম সরওয়ার, আলেয়া বেগম, আবু বকর সিদ্দিক পলাশ, আমিনুল হক, দেলোয়ার হোসেন, রাবিব হাসান, মেহেদী হাসান ও মাছুম রহমানসহ অন্যরা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা