চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করে। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা