পঞ্চগড়ে জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় ২টি পারিবারিক বিরোধ ও ১টি যৌতুকবিরোধী বিরোধসহ মোট ৩টি বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব লিমেন্ট রায় এবং স্পেশাল মেডিয়েটর জনাব মোছাঃ মোহসিনা খাতুন ও জনাব মোঃ জাকির হোসেনের মধ্যস্থতায় এসব বিরোধ নিষ্পত্তি করা হয়।
নিষ্পত্তি হওয়া বিরোধগুলোর মধ্যে ২টি পারিবারিক বিরোধ এবং ১টি যৌতুকবিরোধী বিরোধ রয়েছে। মধ্যস্থতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে মোট ৩টি বিরোধের সফল সমাধান করা হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়ার বাইরে পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতা কার্যক্রম।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা