পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘরের শয়ন কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার প্রধানপাড়ায় মো. আবুল কালামের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরের একটি শয়ন কক্ষে। এতে ঘরটির ওই অংশের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা