পঞ্চগড়ের দেবীগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির
৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আব্দুল মান্নানসহ আরও কয়েকজন আহত হন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শালডাঙ্গা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. আল আমিন ইসলাম জানান, ৭ নভেম্বরের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
পরে আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পরিচিতজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ যেন আব্দুল মান্নানসহ আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং নিরাপদে পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এটাই সবার প্রত্যাশা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা