কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ফুলবাড়িয়ায় যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া ও দেওখোলা ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রধান প্রধান সড়কে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের দেশবিরোধী কার্যক্রম ও গোপালগঞ্জে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে ফুলবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় মিলন বাজার চেকপোস্ট বসিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মোটরসাইকেল আরোহীকে কোন কাগজ-পত্র ও হেলমেট না থাকায় অর্থ দন্ড প্রদান করা হয়।
এছাড়াও সন্দেহ জনক তিন যুবককে পুলিশ কঠোর জিজ্ঞাসাবাদ ও রাস্তার মোড়ে মোড়ে বিশৃঙ্খলা এড়াতে কঠোর নির্দেশ করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন সহ বিজিবি,র্্যাপ, আনসার ও পুলিশ বাহিনীর অসংখ্য সদস্য ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা