আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলামের সমর্থনে কালাম মার্কেটে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮ টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দেওনাইপাড় কালাম মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসন্ন কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা খাইরুল ইসলাম। তিনি বলেন, প্রিয় উপস্থিতি আমি আপনাদের অনুমতি অপেক্ষায় আছি,স্বাধীনতার পর এ পর্যন্ত ৩ নং ওয়ার্ডে কেউ চেয়ারম্যানের স্বাদ পায় নাই,
যদি আপনারা বলেন চেয়ারম্যান কি জিনিস পেতে চাই, এর স্বাদ পেতে চাই তাহলে সবাইকে খাইরুল হতে হবে, আপনারা যদি খাইরুল হয়ে একটি করে ভোট নিয়ে আসতে পারেন তাহলেই ৩নং ওয়ার্ডে চেয়ারম্যান রাখা সম্ভব। আপনারা যদি অনুমতি দেন,আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সমর্থন করেন তাহলেই আমি নির্বাচন করব।
প্রিয় উপস্থিতি আমার বাবা নেই,বড় ভাই অসুস্থ, তাই আপনারা আমার বাবা,আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারাই আমার রক্ত, আপনারা পাশে থাকলে নির্বাচন করা সম্ভব। প্রিয় উপস্থিতি আপনারা আমার ডাকে,আমার ভালবাসায় এত সংখ্যক লোক উপস্থিত হয়েছেন আমার পিঠের চামড়া দিয়েও তা পরিশোধ করতে পারব না।
আমি আপনাদের মাঝে বেচে থাকতে চাই,আপনাদের সেবা করার সুযোগ টুকু চাই,আমি আপনাদের অধিকার টুকু ফিরিয়ে দিতে চাই এই টুকু প্রত্যাশা করছি।
পরে উপস্থিতি জনতা দুহাত তুলে খাইরুল ইসলামকে চেয়ারম্যান প্রার্থী হতে সমর্থন করেন।
মো: নজরুল ইসলামের সভাপতিত্বে বাবুর্চি আব্দুস সালামের সঞ্চালনায় ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ (দ:) জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আজহারুল আলম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সুরুজ, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু,
উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক, বিএনপি নেতা আবু তাহের আবুল কালাম, মফিজুল ইসলাম,সবুর আলী, মোতালেব হোসেন, জামাল উদ্দিন, মোস্তফা, তারা মিয়া, গোলাম মোস্তফা, মোশাররফ হোসেন, আব্দুল মতিন, নজরুল ইসলাম, লাল মাহমুদ, মোতালেব, হাবিবুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা