চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল বাখেরআলী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৫০ পিস শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও চাদর পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা