বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বেলাই গ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মেম্বার প্রার্থী মো. নাসির মন্ডল, তাঁতীদলের সভাপতি ও মেম্বার প্রার্থী মো. এনামুল হক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার ও প্রাইম টিভির বিশেষ প্রতিনিধি মো. সাজু মিয়া এবং তথ্য সংগ্রহকারী মো. রাফিউল, সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংশ্লিষ্টরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উত্তর বেলাই গ্রামে এ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা