চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের
পারচৌকা গ্রামে এ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা