চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি কতৃক রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারন অংশ নেন। বিএনপি ও সাংবাদিক নেতা
আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির আহব্বায়ক
এনায়েত করিম তোকি, বিএনপি নেতা আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা,
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, কৃষকদল নেতা দুরুল হুদা, আম আড়তদার সমবায়
সমিতির সভাপতি শামীম রেজা ও সম্পাদক নাসিরউদ্দীন, ব্যবসায়ি নেতা নাজমুল হুদা খান রুবেল ও মজিবুর রহমানসহঅন্যরা।
মানববন্ধন থেকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা