গত ৯ নভেম্বর ২০২৬ সময় সকাল দশটায় ব্লু মুন টাওয়ারের ১০ তলায় বাংলাদেশ ফ্রিল্যান্সার
ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শিল্প সফর ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতি ও মুখ্য সঞ্চালক হিসেবে ভূমিকা ও দায়িত্ব পালন করেন জনাব মোঃ ইমরান হোসেন বিভাগীয় প্রধান কম্পিউটার।
আরো উপস্থিত ছিলেন সান ওয়েভের কর্ণধার জনাব জিয়াউল হক জিয়া এবং সংশ্লিষ্ট আইটি বিশেষজ্ঞ ব্যক্তি বৃন্দ। এসো গড়ি বাংলাদেশ (এজিবি) এর প্রধান নির্বাহী কায়সার আহমেদ।
অংশগ্রহণে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অন্যান্য মিলিয়ে সর্বমোট ৩৮ জন। শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং খাতের বাস্তব কার্যক্রম ও পেশাগত সম্পর্ক
উন্নয়নে এবং পেশাগত ও ফ্রিল্যান্সিংয়ে এ আই টুলের কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা প্রম্ট ইঞ্জিনিয়ারিং কৌশল এবং দায়িত্বশীল ভাবে এ আই ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রকল্পের বাজেট নির্ধারণ ও পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সুযোগ তৈরি করার প্রেক্ষাপট আলোচনা করা হয়।
ফ্রিল্যান্সার ও প্রযুক্তি পেশাজীবীদের বাস্তব কর্ম ক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করা হয়।
অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করে একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্প ক্ষেত্রে কাজের সংযোগ তৈরি করতে হবে।
বক্তারা আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে আইটি সেক্টরের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির অবারিত সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সফরটি আরো আনন্দময় হয়ে ওঠে। গান পরিবেশন করেন, চামেলী রহমান, আকবর হোসেন প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সফরের ও কর্মশালার সভাপতি সারাদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা