সোমবার (৯ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া পৌর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পৌর বাজারের মেইন রোড এলাকায় মারুফ
ইলেকট্রনিকস এ লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা, ১২ কেজির সিলিন্ডারে ২৪৫ গ্রাম
কম থাকা এবং ধার্য্য মূল্যের অধিক দামে ( ২০৬০ টাকার স্থলে ২৩৫০/-) গ্যাস বিক্রির বিভিন্ন অনিয়ম করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ
আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা