ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হিরা,দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মোঃ ইকবাল হোসেন,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) শাওলিন নাহার, ফুলবাড়িয়া থানা
অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, ফুলবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, শিক্ষক নেতা প্রধান শিক্ষক
আতিকুর রহমান,ফুলবাড়িয়া পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনার,উপজেলা যুবদলের নেতা মনজুরুল হক খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ,প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা বদলে গেছে। মানুষ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা বাস্তব কাজের মাধ্যমে নিজেদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়।
নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। প্রতিটি গণ-আন্দোলনের পেছনে ছিল অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা।
এসব আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।
দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা