টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা খাতুন ও পঞ্চাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন রুমির বিয়ে ঘিরে স্থানীয় শিক্ষক মহলে আনন্দ ও শুভেচ্ছার আবহ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, কর্মক্ষেত্রে মাহমুদা খাতুনের বিনয়ী আচরণ, আন্তরিকতা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার কারণে তিনি সহকর্মীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন।
তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, মাহমুদা খাতুন ও তুহিন রুমি পারিবারিক ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিয়েকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।
তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সবাইকে গুজবে কান না দিয়ে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানানোর আহ্বান জানান।
শিক্ষক-শিক্ষিকারা নবদম্পতির আগামী দিনের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁদের মতে, সহকর্মীদের জীবনের আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা ও শুভকামনা জানানো পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা