চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ ও ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ মাসুদপুর ও মনোহরপুর বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের
ড্যাইসাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় সেখান থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায় মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল।
এ সময় ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত সিরাপ ও মদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত একজন আসামিসহ ২৩৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,
অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক চোরাচালান বন্ধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা