চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি),
ঢাকার উদ্যোগে এবং গোমস্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক, আইসিটি কর্মকর্তা, জাহিদুল ইসলাম,উপস্থিত ছিলেন,
আনসার ভিডিপি কর্মকর্তা, ফরহাদ হোসেন,তথ্য কর্মকর্তা সুরাইয়া খাতুন, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশগণ।
প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও কার্যকর করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সভা শেষে এক মাস ব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সম্মানিত প্রদান করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা