টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বালাসূতি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. শরীফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে চার বস্তা শুকনা খাবার, কম্বল, নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন, ধনবাড়ী, টাঙ্গাইলের পক্ষ থেকে দেওয়া এ সহায়তার মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব এবং পুনরায় বসতঘর নির্মাণে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন। এ সময় পরিবারটিকে ভবিষ্যতে আরও সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শরীফ হোসেনের টিনশেড বসতঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের মানবিক ভূমিকার প্রতিফলন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা