চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় অবৈধভাবে টিএসপি সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় ইসমাইল, পিতাঃ আব্দুল মান্নান কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।
জব্দ করা ১৮ বস্তা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদাররা উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করেন। এ বাবদ আদায় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়।
অবৈধভাবে সার পরিবহন ও ক্রয়-বিক্রয় প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা