উত্তরা আজিমপুরসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
তৃতীয় দিনের মতো আবারও বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরা আজিমপুরসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল দশটার দিকে উত্তরার আজিমপুরে তারা অবরোধ করে জানা যায় আন্দোলনরত শ্রমিকদের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বাসা ভাড়া চিকিৎসা ও সন্তানদের পড়াশোনা ব্যয় বেড়ে যায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদ আলম বলেন সড়কে যান চলাচল ধীর গতি।
পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা