কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আসমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজারহাট
তিস্তা আঞ্চলিক মহাসড়কের ঘোড়ামারা সেতুসংলগ্ন এলাকায় আসমান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ এবং আসমান আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।
মাদকদ্রব্যের অবৈধ চাষ ও অপব্যবহার প্রতিরোধে পুলিশের
এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা