চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী মজিবুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা ও লিফলেট বিতরণ করেছেন।
আগামী ১০ অক্টোবর ২০২৬ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ‘চাকা’ প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী ও সমিতির সদস্যদের মাঝে তাঁর ঘোষিত ইশতেহার ও কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করেন।
ইশতেহারে তিনি পরিচ্ছন্ন ও আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা-আবর্জনা অপসারণ ও ড্রেনেজ-জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এছাড়া ব্যবসায়ী, ক্রেতা ও সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ, পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।
ইশতেহারে আরও রয়েছে—সমিতির আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ, সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা, ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সদস্য কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং সদস্যদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি।
মজিবুর রহমান তাঁর ইশতেহারে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনের মধ্যে বাজারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, “আমানতের হেফাজত—পরিচ্ছন্ন বাজার, নিরাপদ ব্যবসা আমাদের অঙ্গীকার।” নির্বাচনে চাকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য ব্যবসায়ী ও সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান এবং দোয়া প্রার্থনা করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা