ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ-এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানে আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইয়া, আল ইহসান ট্রাস্টের সদস্য মাহবুবুর রশীদ ফরাজী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুছ সিকদার, মোয়াজ্জেম হোসেন হুমায়ুন, মনাকুষা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুর রহমান তালুকদার, আলম এশিয়া পরিবহনের সভাপতি এসএম শাহজাহান, বিদায়ী প্রধান শিক্ষকের সন্তান আব্দুল্লাহ আল মুস্তাহিদ, কেআই সিনিয়র কামিল মাদরাসার উপাধ্যক্ষ তাজাম্মুল ইসলাম খান, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, অন্বেষণ উচ্চ বিদ্যালয় কৈয়ারচালার প্রধান শিক্ষক নিজামুদ্দিন খান, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কাজল, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার লুৎফর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক কামরুজ্জামান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম খান, মনোয়ার হোসেন খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আলামিন সাদাত, উপজেলা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইন, শিক্ষার্থী অভিভাবক হাবিবুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ সুমন এবং আব্দুল্লাহ আল নাহিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জাকির হোসেন।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের স্বরণ করে বলেন, আব্দুল মজিদ এখন সারা ফুলবাড়ীয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে পারবেন। প্রতিশ্রুতি দেন, উপজেলার রাস্তাঘাট সহ দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
এসময় বিদায় সংবর্ধিত মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, মহাল আল্লাহর ইচ্ছায় প্রতিষ্ঠানকে এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এসময় তিনি বিদ্যালয় প্রতিষ্ঠাকালীর সময়ে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। পরে তাঁকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান শিক্ষকের কর্মজীবনের কৃতিত্ব স্বরূপ মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম। পরে বিদায়ী প্রধান শিক্ষককে তা প্রদান করা হয়।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা