আদালতের অভিযানে তাদের মধ্যে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ কার্যালয়ে তিন দালালকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার ৬অক্টোবর বিআরটিএ ঢাকা মেট্রো একসার্কেল মিরপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে আদালত তিন এর অধীনে ভ্রাম্যমান আদালত অভিযান চালান।
অভিযানে বিআরটিএ ঢাকা ১ সার্কেলের ক্যাম্পাস থেকে তিনজন দালাল আটক করা হয়।
অন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
বিআরটিএ কার্যালয় সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
তিনি বলেন বিআরটিএকে সম্পূর্ণ দালাল মুক্ত করতে আমাদের অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা