পঞ্চগড়!;শিক্ষকদের পাশে দাড়ানো পেশা সুরক্ষায় ৬০ বছর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন এই স্লোগানকে সামনে রেখে তেতুলিয়ায় আন্তর্জাতিক জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর)
সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে তেতুল তলার
সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কসহ চৌরাস্তা বাজার
প্রদক্ষিণ করে। র্যালিতে তেতুলিয়ার
সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। র্যালি শেষে ফের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে তেতুল তলায় মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া বিএনপি সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু
এসময় তেঁতুলিয়া বিএনপি সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন,তেঁতুলিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া সহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা