গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা শাখার সদস্য সচিব ও মরহুম আলহাজ্ব গাজিউদ্দিন মিয়ার পৌতা এবং গোমস্তাপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গাজী নজরুল ইসলামের সুযোগ্য সন্তান গাজিউল ইসলাম লারা।
শনিবার সন্ধ্যায় তিনি সরেজমিনে হুজরাপুর গ্রামে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী রুবেল ও লুৎফর রহমানের পরিবারের খোঁজখবর নেন। পরে তাদের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় গাজিউল ইসলাম লারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা দেখে তিনি তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের পরিবারের পাশে থেকে সহযোগিতা করতে চান।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা গাজিউল ইসলাম লারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্দিনে পাশে দাঁড়িয়ে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা