অসহায় পরিবারের পাশে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের "ফজের উদ্দিন প্রামাণিক ফাউন্ডেশন"
২ অক্টোবর শুক্রবার সকালে পশ্চিম জাহাঙ্গীরাবাদ মোকলেছার মোড়ে অত্র ফাউন্ডেশনের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া অসহায় পরিবারের মাঝে আটা বিতরণের আয়োজন করা হয়।
অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান এর সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আতোয়ার হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং অসহায় পরিবারের মাঝে আটা বিতরণ করেন, দুলালি-মান্নান ফাউন্ডেশের প্রতিষ্ঠাতা সভাপতি ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন, তার সহধর্মীনি দুলালি খাতুন।কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য ছাবেদ আলী, খালেদা পারভীন, । উপদেষ্টা আজাহার,মোজাফ্ফর হোসেন,সহ সভাপতি আব্দুল মজিদ,সদস্য এনামূল, মাহবুর, রেজাউল, আনারল, খালিদ হাসান, তালিব,লুৎফর রহমান,তারা,শহিদুল, ইমরান, মোহসিন, ইসা,মান্নান,রনি,কালাম,টুকু,আয়মদ্দিন, আলেফা,সুলতান, ছামছুল, শাহিন,শরিফ প্রমূখ।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা