টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তোফাজ্জল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধনবাড়ী থানার কয়া এলাকায় জনৈক সোহেলের (পিতা: মৃত আমির হোসেন মন্ডল) বসতঘরের সামনের উঠান থেকে মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় গ্রেপ্তার তোফাজ্জল হোসেনের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ধনবাড়ী থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০১, তারিখ ১ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা