চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও জিল্লুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী রুবেল ও লুৎফর রহমানের পরিবারের হাতে ইউএনও শুকনো খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ইউএনও জিল্লুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবার দুটি কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ায় পরিবারগুলোর কিছুটা স্বস্তি ফিরেছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা